ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সখীপুরে পলিথিন সংরক্ষণ করায় জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নভেম্বর ১২, ২০২৪, ০৩:৪৫ পিএম

সখীপুরে পলিথিন সংরক্ষণ করায় জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে আট দোকান মালিককে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পৌরসভার ডালপট্টি ও কচুয়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে ৮ হাজার, নাছির উদ্দিনকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার, তোমেজ উদ্দিনকে ৫ হাজার, আরফান আলীকে ৩ হাজার ও দেলুয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পৌরশহর ও কচুয়া বাজার থেকে কয়েক মণ পলিথিন জব্দ করে তা নষ্ট করে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সরকারের নির্দেশনার অংশ হিসেবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন বন্ধে অভিযান চালানো হয়ে। পলিথিন রাখা ও বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (৬) এর (ক) ধারা লঙ্ঘন করায় ৮ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে । তিনি আরো বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

বিআরইউ

Link copied!