ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভয়নগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

নভেম্বর ১৩, ২০২৪, ০৪:২৭ পিএম

অভয়নগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

যশোরের অভয়নগর নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। খুলনা হাইওয়ে পুলিশ ইউনিটের সার্বিক সহযোগিতায় আজ (বুধবার) সকালে নওয়াপাড়া হাইওয়ে থানার চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক‌।

এ সময় উপস্থিত ছিলেন— নওয়াপাড়া হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক আমিনুজ্জামান, মটর শ্রমিক নেতা রাজু আহমেদ, রফিকুজ্জামান টুলু, ফারুক হোসেন, পিয়ার আলী, সাইদুজ্জামান সাগর, ডাঃ এম এ জলিল, ফজলুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নওয়াপাড়া শহরের নুরবাগ বাসস্ট্যান্ডের যানজট মুক্ত করা হবে। সিএনজি, ইজিবাইক ও ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান অন্যত্র সরানো হবে। মহাসড়কে যত্রতত্র লোড আনলোড নাকরে নিয়ম মেনে লোড আনলোড করাসহ যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিআরইউ

Link copied!