ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গভীর রাতে শাহবাগে বাসভর্তি মানুষ, নেপথ্যে যা জানা গেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৩ পিএম

গভীর রাতে শাহবাগে বাসভর্তি মানুষ, নেপথ্যে যা জানা গেল

দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ড. ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। বিনা সুদের সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রাথমিকভাবে এক হাজার টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ।

এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ বাসযোগে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য, বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেয়ে ছাত্রজনতা-পুলিশ শাহবাগ এবং টিএসসিতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রটির ১০-১৫ জনকে।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইলের অপেক্ষাকৃত প্রত্যন্ত চরাঞ্চলের মানুষেরাই এই ফাঁদে পা দিয়েছেন। বাসগুলোও এসব এলাকার। বিনা সুদে ঋণ পাওয়ার লোভে তারা এক হাজার টাকা দিয়ে সমাবেশে এসেছেন। বাস ছাড়াও মাইক্রোতেও মানুষদের আনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ছাত্র আজিজুল হক বলেন, রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রায় শতাধিক বাস এবং মাইক্রো আটক করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের এতদিন পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূর্বলতার সুযোগে এই ঘটনাগুলো ঘটছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন দেখতে পাচ্ছি।

মিথ্যা লোনকাণ্ডের পিছনে ফরওয়ার্ড পার্টি

ফাঁদে পড়ে বাসে ঢাকায় আসা মানুষদের কাছে মিলেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের লিফলেট। এতে সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনের ছবি ও পরিচয় দেওয়া আছে। এ ছাড়া সমাবেশের অনুমতি সম্বলিত ডিএমমি কমিশনারের ভুয়া পত্রও তাদের কাছে পাওয়া গেছে।

অভ্যুত্থানের আগে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ, নামে এই সংগঠনটি চালাতেন আ ব ম মোস্তফা আমীন। এখন সেটি নতুন নামে এসেছে। মোস্তফা আমীন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক। লিফলেটে দেওয়া তার নম্বরে ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে।

১৫ জনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি  বলেন, ফরওয়ার্ড পার্টি নামে একটি সংগঠনের প্রলোভনে পড়ে এই মানুষগুলো ঢাকায় এসেছে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম নেতাগোছের সন্দেহভাজন ১০-১৫ জনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।

ষড়যন্ত্রের আভাস দেখছেন সমন্বয়করা

বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষদের জড়ো করার পেছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের গোয়েন্দা সংস্থা ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সমন্বয়ক ও নয় দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলনসহ শিক্ষার্থীদের উসকানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যান রয়েছে।

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে ঘুরে ঘুরে জনে জনে টাকা দিয়ে গ্রাম-গঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে আসতেছে। আর আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না? কোনো প্রকার পূর্বপ্রস্তুতিও দেখলাম না! তারা কি আসলেই জানে না, নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? আমরা কোনটা ধরে নিব?’

আরএস


 

Link copied!