ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে শেরপুর টিটিসিতে সেবা সপ্তাহ শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:২৮ পিএম

অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে শেরপুর টিটিসিতে সেবা সপ্তাহ শুরু

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে সেবা সপ্তাহ (১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই শ্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচেতনতা মূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ বিশ্বাসকে ধারণ করে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর নেতৃত্বে র‌্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে ও চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় টিটিসির একাডেমীক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনে অবহিত করণসহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে দেওয়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ প্রদান বিশেষ করে, ৪ মাস মেয়াদি ASSET  প্রকল্প, ৩ মাস মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স, ৩ মাস মেয়াদি ড্রাইভিং প্রকল্প, ৩ দিন মেয়াদি প্রাক-বহিঃর্গমণ ওরিয়েন্টেশন ও RPL Assessment  গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রশিক্ষক রোকসানা খাতুন, শফিকুল ইসলাম, বাবুল হোসেন, সোলায়মান হোসেন, লিটন মিয়া ও রুবেল মাহমুদসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষকগন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থীসহ নিয়মিত শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!