ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফায়ারফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৩১ পিএম

ফায়ারফাইটার নয়নের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা
ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নয়নের বাবা মো. আক্তারুজ্জামানের হাতে ৫ লাখ টাকার অনুদান তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা।

এর আগে ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

আরএস

Link copied!