ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক ফিরলেন পরিবারের কাছে

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৫, ০৩:১২ পিএম

ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক ফিরলেন পরিবারের কাছে
মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ডের জেটিতে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় তাদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।

প্রায় একমাস পর বন্দিদশা থেকে স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন নাবিক ও স্বজনরা।

কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিংবোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের ভারতে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর এফভি লাইলা-২ ও এফভি মেঘনা-৫ নামে দুটি জাহাজ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ ছিল ভারতীয় জলসীমায় মাছ ধরছিল জাহাজ দুটি।

সেখানে ৭৮ জন নাবিক ও জেলে ছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরাতে উদ্যোগ নেয়। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। বন্দি বিনিময়ের দায়িত্বটি বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হয়।

সে প্রেক্ষাপটে গত ৫ জানুযারি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডে হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিংবোট কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মেঘনা-৫ এর প্রধান প্রকৌশলী শরিফুল আলম বলেন, পরিবারের কাছে ফিরতে ফেরে আনন্দ লাগছে। বন্দি থাকা অবস্থায় কখন ফিরতে পারবো তা নিয়ে দুশ্চিন্তা ছিল। অন্য কোনও সমস্যা হয়নি।

আরএস

Link copied!