ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অগ্রীম বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৯, ২০২৫, ০২:৩৯ পিএম

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অগ্রীম বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের মার্চ- ২০২৫ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ-২০২৫ মাসের অবসর ভাতা ২৩ মার্চ- ২০২৫ তারিখে প্রদান করা হবে।

আরএস


 

Link copied!