ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ ও গণভোটের প্রস্তাব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:৪২ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ ও গণভোটের প্রস্তাব

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো সংবিধান আদেশ (সিও) এর মাধ্যমে কার্যকর করা যেতে পারে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের দিন এ আদেশকে গণভোটে উপস্থাপন করে জনগণের অনুমোদন নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপে এ প্রস্তাব আসে। এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন জুলাই ঘোষণার ২২ ধারা অনুযায়ী পদক্ষেপ নেয়ার পরামর্শ পায়।

বিশেষজ্ঞদের বক্তব্য, অন্তর্বর্তী সরকার চাইলে জুলাই সনদের সংস্কারগুলো সংবিধান আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে। ওই আদেশে গণভোটের বিধান অন্তর্ভুক্ত থাকতে পারে।

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হবে। জনগণের অনুমোদন পেলে আদেশটি কার্যকর হওয়ার দিন থেকেই বৈধ বলে গণ্য হবে।

জেএইচআর

Link copied!