ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে: কারা কর্তৃপক্ষ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ১১:৫১ পিএম

সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে: কারা কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে তোলা বলে একটি ছবি প্রচার করা হলেও সেটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে ছবিটি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি সত্য নয়।

আরও বলা হয়, অসুস্থতার কারণে সাবেক ওই মন্ত্রীকে কারা হেফাজতে থাকার সময় একাধিকবার যথাযথ নিয়ম মেনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সব শেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বাংলাদেশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক বন্দির মানবাধিকার ও মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি।

কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুবরণকারী একজন ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো থেকে সব নাগরিক ও গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!