ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফ্লোটিলায় অংশ নেওয়া শহিদুল ইসলাম আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:৫৮ এএম

ফ্লোটিলায় অংশ নেওয়া শহিদুল ইসলাম আটক

গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে আটক করা হয়েছে। বুধবার তাকে আটক করা হয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। 

গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের এই অপকর্মে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলো সরাসরি সহায়তা দিচ্ছে বলে আটকের পর ২৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ কথা বলেন শহিদুল আলম।

ওই ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা এই ভিডিও দেখছেন মানে, আমরা সমুদ্রে আটক হয়েছি এবং ইসরায়েলের দখলদার বাহিনী আমাকে অপহরণ করেছে। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছিলেন, বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। রেড জোন বলতে তিনি বোঝান সেই এলাকায়, যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।

শহিদুল আলম লেখেন, ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে তার জন্য নৌবহরের কিছু নৌযান সাময়িকভাবে ধীরগতিতে চলেছে। এরপর থাউজেন্ড ম্যাডলিনস নৌযানগুলোও তাদের সমকক্ষে এসেছে। বর্তমানে তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

জেএইচআর

Link copied!