আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫, ০৪:০০ পিএম
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে ৯ জন নিহত হয়েছে।
এই ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
জেএইচআর