ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

অক্টোবর ১৭, ২০২৫, ০৫:০১ পিএম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা দেরিতে শুক্রবার সাড়ে ৪টায় শুরু হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি।

অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ উপস্থিত হয়েছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে স্বাক্ষর অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা একটি জরুরি সভা আহ্বান করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!