ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩.৬০ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা, উৎপত্তিস্থল নরসিংদী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৪:৩০ পিএম

৩.৬০ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা, উৎপত্তিস্থল নরসিংদী

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে রাজধানী ও তার আশপাশের এলাকা কেঁপে ওঠে। এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও রাজধানীজুড়ে তা অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) এবং পরের দিন শনিবার ঢাকা ও এর আশপাশে মাত্র ৩১ ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প ঘটে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয়শ’র বেশি মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা জানান, এই অঞ্চলে ভূমিকম্পের পুনরাবৃত্তি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, তবে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য সচেতন থাকতে হবে।

 

ইএইচ

Link copied!