ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:০২ পিএম

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। 

শনিবার তিনি দেশে ফেরেন বলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশী সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাংলাদেশ পুলিশ আশা করে।

জেএইচআর

Link copied!