ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: ১০৬ মামলার চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৫৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থান: ১০৬ মামলার চার্জশিট দাখিল

জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোয় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত মোট ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্য ধারার মামলা।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা দায়ের হয়েছিল পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায়।

এছাড়াও, অন্যান্য ধারার ৭৫টি মামলা দায়ের হয় পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা সহ পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের এসব মামলার সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিটি মামলা তদারকি করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্য মামলার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী মোট ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ইএইচ

Link copied!