ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি ওয়ার্ডে উঠান বৈঠকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২১ পিএম

গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি ওয়ার্ডে উঠান বৈঠকের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোটারের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। 

বিশেষ করে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের অনুপ্রাণিত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তথ্য সচিব জানান, গণভোটকে অর্থবহ ও অনন্য করতে প্রতিটি ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এই প্রক্রিয়ায় জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিসগুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। 

আঞ্চলিক ভাষা ও স্থানীয় সংস্কৃতি ব্যবহার করে প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে গণভোটের গুরুত্ব বোঝাতে হবে। ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় এই ভোটের কোনো বিকল্প নেই।”

সভায় গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল জানান, নারী ও তরুণ ভোটারদের সচেতন করতে মাঠপর্যায়ে নিরলস কাজ চলছে। ইতিমধ্যে গণভোট সংক্রান্ত ১০টি বিশেষ সংগীত রচনা করা হয়েছে, যা শিগগিরই মাঠপর্যায়ে পরিবেশন করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত সচেতনতামূলক কনটেন্টগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষকে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন ডেমোস্ট্রেশনের আয়োজনও করা হচ্ছে।

ভোটার সচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিট ব্রিফ’ নামক একটি নতুন কর্মসূচি গ্রহণের তাগিদ দিয়েছেন তথ্য সচিব। এই কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসের কর্মকর্তারা গ্রামীণ বাজারগুলোতে সংক্ষিপ্ত বক্তৃতা, ব্রিফিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরবেন। গণযোগাযোগ অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সারা দেশের ৬৮টি তথ্য অফিসের প্রধানরা যুক্ত হয়ে প্রচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

ইএইচ

Link copied!