ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেখানে হতে পারে বেগম জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৫৮ এএম

যেখানে হতে পারে বেগম জিয়ার জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর পুরো দেশ।

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় নেত্রী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দলের জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দেশ-বিদেশ থেকে আসা অগুনতি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের মতো প্রশস্ত স্থানকে সম্ভাব্য জানাজার স্থান হিসেবে ভাবা হচ্ছে। তবে জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি এবং স্থান সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকানুষ্ঠান ও পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে নিয়মিতভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে। বর্তমানে দলীয় কার্যালয়গুলোতে শোকসভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছে। এদিকে প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে হাসপাতাল ও তাঁর বাসভবনের সামনে ভিড় জমাচ্ছেন সর্বস্তরের মানুষ।

ইএইচ

Link copied!