ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৯:২০ এএম

রাজধানীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে
ফাইল ছবি

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এএন

Link copied!