ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০২:২০ পিএম

হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে (ওটি) রান্নাবান্নার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যেখানে প্রতিদিন প্রসূতি নারীদের সিজারিয়ান অপারেশন করা হয়, সেই অতি স্পর্শকাতর স্থানে বসে নার্সদের পিঠা বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় প্রসূতি ও নবজাতকদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতর গ্যাসের চুলা বসিয়ে পিঠা তৈরি করছেন কয়েকজন নার্স। শুধু রান্নাবান্নাই নয়, ওটি-র কক্ষকে শয়নকক্ষ হিসেবে ব্যবহার এবং সেখানে বহিরাগতদের অবাধ যাতায়াতের দৃশ্যও প্রকাশ্যে এসেছে। অভিযোগ রয়েছে, গত প্রায় দুই বছর ধরে কিছু সিনিয়র স্টাফ নার্স এই সংরক্ষিত এলাকাটিকে রান্নাঘর ও শোবার ঘর হিসেবে ব্যবহার করে আসছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে। 

সদস্য হিসেবে রয়েছেন ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটার একটি অত্যন্ত সংরক্ষিত ও সংবেদনশীল এলাকা। সেখানে রান্নাবান্না করার বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালে আসা রোগীর স্বজনরা এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন। আইরিন আক্তার নামের এক সেবাগ্রহীতা বলেন, যাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা, তাঁরাই যদি এমন দায়িত্বহীনতা দেখান, তবে আমরা কোথায় নিরাপদ? সরকারি হাসপাতালের এই অব্যবস্থাপনার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না।

জেএইচআর

Link copied!