ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি

আবু তাহের

আবু তাহের

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৪৫ পিএম

ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশকালে তাকে বাধা দিলে উদ্দতপূর্ণ আচরণ করায় তাকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস এসোসিয়েশন। 

মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে প্রার্থী উদ্দতপূর্ণ আচরণ করেন এবং সেনাসদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।

সংগঠনটি বলেছে, এ ধরনের আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস এসোসিয়েশন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের স্থান নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।

সংগঠনটির দাবি, উক্ত প্রার্থী যদি প্রকাশ্যে ক্ষমা না চান এবং ভবিষ্যতে এমন আচরণ বন্ধ করার অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে PNG ঘোষণা করার দাবি তারা জানাবে। 

এক্স-ফোর্সেস এসোসিয়েশন আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে তারা কোনো আপোস করবে না।

এএন

Link copied!