ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাড়ে ৫ লাখ আনসার সদস্যকে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৩৮ পিএম

সাড়ে ৫ লাখ আনসার সদস্যকে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ মহাপরিচালকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এক বিশাল নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ৫ লাখ ৬০ হাজার ১২৭ জন সদস্যকে ‘নিরপেক্ষতা ও সাহসিকতার’ সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই নির্দেশ প্রদান করেন।

সমাবেশে আনসার মহাপরিচালক তার বক্তব্যে বাহিনীর প্রতিটি সদস্যের মধ্যে আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব জাগিয়ে তোলার চেষ্টা করেন। 

তিনি বলেন, কোনো রাজনৈতিক উসকানি বা সন্ত্রাসীদের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের ভয় পেলে চলবে না। আপনারা জাতীয় পতাকার অতন্দ্র প্রহরী। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলার মুখে দায়িত্ব ত্যাগ করা যাবে না।

নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুত সমন্বয় নিশ্চিত করতে এবার প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত সদস্যরা স্মার্টফোনের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তথ্য আদান-প্রদান করবেন।

মহাপরিচালক স্মরণ করিয়ে দেন যে, ভোটকেন্দ্রে আনসাররাই ‘ফার্স্ট লাইন অব রেজিস্ট্যান্স’ বা প্রথম প্রতিরোধকারী হিসেবে কাজ করে। প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা থেকে শুরু করে ব্যালট বাক্সের হেফাজত সবক্ষেত্রেই আনসারদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর মোতায়েন পরিকল্পনাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে রাজধানী ঢাকার বিশেষ গুরুত্ব বিবেচনায় ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে, যাতে যেকোনো আকস্মিক হামলা বা বিশৃঙ্খলা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়।

এবারের নির্বাচনে আনসার বাহিনীর অন্যতম আকর্ষণ হলো ‘ইলেকশন সিকিউরিটি অ্যাপ’। প্রতিটি কেন্দ্র থেকে অন্তত দুইজন সদস্য এই অ্যাপের মাধ্যমে প্রতি ঘণ্টার আপডেট পাঠাবেন। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দ্রুত যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সমাবেশে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া আমাদের পবিত্র অঙ্গীকার। আপনারা আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আনসারদের এই বিশাল সমাবেশ রাজধানীর সাধারণ মানুষের মনে যেমন স্বস্তি এনেছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক শক্তিশালী সতর্কবার্তাও প্রদান করেছে।

এএন

Link copied!