ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৫৭ পিএম

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন এ প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে। মোহাম্মদ এজাজের নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর স্থলে সুরাইয়া আখতার জাহানকে স্থলাভিষিক্ত করা হলো।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে বিদায়ী প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ইএইচ

Link copied!