ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশে অনুষ্ঠিত হলো আইইউপিএসি গ্লোবাল উইমেন’স ব্রেকফাস্ট ২০২৬

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:২৩ পিএম

বাংলাদেশে অনুষ্ঠিত হলো আইইউপিএসি গ্লোবাল উইমেন’স ব্রেকফাস্ট ২০২৬

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি (আইইউপিএসি) এবং এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ ইন ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট কন্টামিন্যান্টস (এএনএফইসি)-এর যৌথ উদ্যোগে ‘আইইউপিএসি গ্লোবাল উইমেন’স ব্রেকফাস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার ঢাকাতে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও নীতিনির্ধারকসহ ৬০ জনের বেশি অংশীজন উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী এই কর্মসূচি ২০১১ সালে শুরু হলেও বাংলাদেশে ২০২২ সালে এটি প্রথম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইইউপিএসি গ্লোবাল লিডার ড. মোহাম্মদ শোয়েবের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 

তিনি বলেন, নারী ও কন্যাশিশুদের বিজ্ঞান দিবস উপলক্ষে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫ ও ১০ বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) ক্ষেত্রে লিঙ্গসমতা অর্জনে প্রতিবন্ধকতা দূর করতে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা ও শক্তিশালী করা।

গ্লোবাল উইমেন’স ব্রেকফাস্ট প্রতি বছর ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট একটি দিনে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য হলো বিজ্ঞানে নারীদের সাফল্য উদযাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক পেশায় আগ্রহী করে তোলা। বিভিন্ন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক নারী ও পুরুষ সদস্যরা সরাসরি বা ভার্চুয়ালি একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য হলো ‘মেনি ভয়েসেস, ওয়ান সায়েন্স’।

বৈশ্বিক প্রতিপাদ্যের পাশাপাশি স্থানীয় আয়োজকরা জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যটি যুক্ত করেছেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপদতার পাঁচটি মৌলিক নীতি এবং অনিরাপদ খাদ্যজনিত জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। নিরাপদ খাদ্য নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

জেএইচআর

Link copied!