ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:১২ পিএম

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে জনগণ সুশাসন এবং জবাবদিহিতা চায়। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, স্ব-স্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন যেকোনো প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি।

তিনি আরও বলেন, দুর্নীতির প্রশ্নে যেন আমাদের শক্ত অবস্থান থাকে, প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দেন তিনি। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো দ্রুত দৃশ্যমান করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের উদ্যোগগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

নুরুল হক নুর বলেন, আমাদের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাঝখানে নানা কারণে সেখানে ছন্দপতন ঘটলেও প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।

প্রধানমন্ত্রী কাজের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়েছেন যা আমরা মেনে চলব। এ ছাড়া সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!