ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০২:১১ পিএম

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বরে ফোনকল করে জানাতে বলা হয়েছে।

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোনকল করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে।

তাছাড়া, মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের ফ্লাইট সংক্রান্ত সার্বক্ষণিক যোগাযোগের জন্য হট লাইন নম্বর-১৬১৩৫ (টোল ফ্রি) চালু করা হয়েছে। 

শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেসব দেশে কেউ যাতায়াত করতে পারছেন না।

এএন

Link copied!