ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১১:১১ এএম

ঈদ ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। 

শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। আজ যারা টিকিট সংগ্রহ করছেন, তারা মূলত আগামী ২৪ মার্চের যাত্রা নিশ্চিত করতে পারবেন।

ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার এই অগ্রিম টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট রাখা হয়েছে, যা যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

জেএইচআর

Link copied!