ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাড়ছে না জ্বালানি তেলের দাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৫:২৪ পিএম

বাড়ছে না জ্বালানি তেলের দাম

সরকার এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন মাসের শুরুতে তেলের দামে কোনো ধরনের বৃদ্ধি আসছে না।

মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসারে ভোক্তা পর্যায়ে বিদ্যমান দামই বহাল রাখা হয়েছে। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারিত থাকছে।

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই মূল্যহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে কার্যকর করা হয়েছে এবং পুরো এপ্রিল মাসজুড়ে তা বলবৎ থাকবে।

জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

এএন

Link copied!