ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইরান

মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১২:২১ পিএম

মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত থাকবে

মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে, এক বৈঠকেই কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আশা কেউই করেনি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ১৪ ঘণ্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও আলোচনার অগ্রগতি থেমে নেই বলে দাবি তেহরানের।

রোববার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এখন উভয় পক্ষের বিশেষজ্ঞ দল কারিগরি পর্যায়ে নথি ও প্রস্তাব বিনিময় করছে। ইরান সরকারের বিবৃতিতে জানানো হয়, কিছু বিষয়ে মতভেদ থাকলেও আলোচনা চালু রাখা হয়েছে এবং সংকট নিরসনের পথ খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে সংলাপ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি জানান, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনার সেতুবন্ধন তৈরিতে পাকিস্তান ভূমিকা রাখবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দীর্ঘদিনের অবিশ্বাস ও সংঘাতের কারণে এক বৈঠকে চুক্তিতে পৌঁছানো বাস্তবসম্মত নয়। তিনি জানান, এখনো দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রয়েছে, তবে ধাপে ধাপে অগ্রগতির মাধ্যমেই সমাধানের দিকে এগোনো হচ্ছে।

তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক অংশীদার ও মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এএন

Link copied!