ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেল পাম্পে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা লাইন রাখার নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

তেল পাম্পে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা লাইন রাখার নির্দেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সরকারি দপ্তর ও জরুরি সেবার সঙ্গে যুক্ত যানবাহনের জন্য জ্বালানি সরবরাহে বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। তেল পাম্পে আলাদা জরুরি লাইন রেখে নির্দিষ্ট সময়ে এ সেবা দেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। এর আগে দেশের কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি সেবা–সংক্রান্ত যানবাহনের জন্য পৃথকভাবে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য আলাদা লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।

নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে। পাম্পে জ্বালানি মজুত থাকা সাপেক্ষে এ ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাম্প কর্তৃপক্ষকে উপস্থিত থেকে সরকারি পদ্ধতিতে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে হবে।

এএন

Link copied!