ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহানবীকে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন চাইলেন হানজালা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৭:০৯ পিএম

মহানবীকে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন চাইলেন হানজালা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, সময় সময় কিছু ব্যক্তি মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি ও অশালীন ভাষা ব্যবহার করে। এ ধরনের ঘটনার প্রতিবাদে অনেক সময় আন্দোলনে প্রাণহানির ঘটনাও ঘটে বলে তিনি উল্লেখ করেন।

সংসদে হানজালা বলেন, “যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করতে হবে।”

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী এবং তাঁর পর আর কোনো নবী নেই। এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। একইসঙ্গে যারা নবী (সা.)–কে অস্বীকার করে, তাদের মুসলমান হিসেবে গণ্য করা যাবে না। এ বিষয়টি আইনগতভাবে ঘোষণা করার দাবি জানান তিনি।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, তাঁর মাধ্যমে এমন একটি ইতিহাস রচিত হতে পারে, যা ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এএন

Link copied!