ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টি নিহতের ঘটনায় বাংলাদেশের শোক 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টি নিহতের ঘটনায় বাংলাদেশের শোক 

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্ত সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ইতোমধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামি কনস্যুলেট মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুট বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য জানার জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসির দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট শোকাহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে জানিয়েছে যে এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এম জি

Link copied!