ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগরিক সেবা নিশ্চিতে ডিএমপির ৯ অ্যাপ-সফটওয়্যার চালু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৫:১৪ পিএম

নাগরিক সেবা নিশ্চিতে ডিএমপির ৯ অ্যাপ-সফটওয়্যার চালু

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ মোট ৯টি নতুন অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে। 

বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারগুলো চালু করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি জানায়, নতুন চালু হওয়া সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সড়ক পরিবহন ও আইনভঙ্গ শনাক্তকরণ ব্যবস্থা, হোটেল বর্ডার তথ্য ব্যবস্থা, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন প্রশিক্ষণ ব্যবস্থা, ডিএমপি আবাসন বরাদ্দ ব্যবস্থা, ডিএমপি ছুটি ব্যবস্থাপনা ব্যবস্থা, ট্রাফিক দায়িত্ব বণ্টন সফটওয়্যার, কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন সফটওয়্যার এবং ট্রাফিক সংক্রান্ত সংবাদ সংরক্ষণ ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সড়কে আইনভঙ্গকারীদের কাগজপত্র যাচাই করে মামলা ও জরিমানা আদায় করেন, যা সময়সাপেক্ষ এবং অনেক সময় জটিল পরিস্থিতি তৈরি করে। জনবল সংকটের কারণে প্রচলিত পদ্ধতিতে কার্যকরভাবে আইন প্রয়োগ করাও কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করা হচ্ছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজধানীর ২৫টি মোড়ে ইতোমধ্যে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে, যা ধাপে ধাপে আরও বাড়ানো হবে। এসব স্থানে উন্নতমানের ক্যামেরার মাধ্যমে ট্রাফিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যবস্থার মাধ্যমে আইনভঙ্গ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি আরও জানায়, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে থানাগুলো প্রতিদিন এলাকার আবাসিক হোটেল থেকে অতিথি তালিকা সংগ্রহ করে থাকে, তবে এতে শতভাগ তথ্য নিশ্চিত করা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে দেশি-বিদেশি অতিথিদের তথ্য রিয়েল টাইমে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হবে।

হ্যালো ডিএমপি অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন। অ্যাপটি বিভিন্ন পুলিশি সেবার তথ্য ও লিংকও সরবরাহ করবে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সেবার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।

এ ছাড়া ট্রাফিক সংক্রান্ত তথ্য ও সংবাদ জানার জন্য থাকবে ট্রাফিক নিউজ সংরক্ষণ ব্যবস্থা। অন্যদিকে, ডিএমপির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও দক্ষ করতে অনলাইন প্রশিক্ষণ, ছুটি ব্যবস্থাপনা, আবাসন বরাদ্দ, দায়িত্ব বণ্টন এবং কর্মী মূল্যায়নের জন্য আলাদা সফটওয়্যার চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পুলিশের সেবা আরও গতিশীল, স্বচ্ছ এবং আধুনিক হবে বলে জানানো হয়েছে।

এম জি

Link copied!