ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লটারির মাধ্যমে ১২ কানুনগোর পদায়ন, স্বচ্ছতায় জোর দিলেন ডিসি ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২৬, ০৫:৫৫ পিএম

লটারির মাধ্যমে ১২ কানুনগোর পদায়ন, স্বচ্ছতায় জোর দিলেন ডিসি ফরিদা খানম

জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় সদ্য যোগদানকৃত ১২ জন কানুনগোকে ভূমি অধিগ্রহণ অনুবিভাগের ৫টি শাখায় লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মিজ ফরিদা খানম উপস্থিত থেকে এ পদায়ন কার্যক্রম সম্পন্ন করেন।

ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন কার্যক্রম পরিচালিত হয়৷ জেলা প্রশাসক স্বচ্ছতার মাধ্যমে বদলি ও পদায়ন নিশ্চিত করার এই উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এলএ শাখার সকল কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও কর্মচারীদের আন্তরিকতা, দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একইসঙ্গে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভোগান্তিবিহীন ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মিজ ফরিদা খানম বলেন, “ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত। তাই এই কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, “ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এএন

Link copied!