ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি সতর্কবার্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ০৫:২০ পিএম

ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, আর ২১ থেকে ২৫ মে পর্যন্ত পাওয়া যাবে ফিরতি যাত্রার টিকিট।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করেই টিকিট কিনতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, কোনো ব্যক্তি, দালাল, ফেসবুক পেজ বা অনানুষ্ঠানিক কোনো মাধ্যম থেকে টিকিট কেনা বা বিক্রির চেষ্টা থেকে বিরত থাকতে। এসব অনির্ভরযোগ্য উৎস থেকে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে যাত্রীদের কেবলমাত্র নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেন করার আহ্বান জানানো হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে অর্থ লেনদেন না করাই নিরাপদ।

ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এএন

Link copied!