ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ছে!

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৫:৩৪ পিএম

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ছে!

পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। যার পরিপ্রেক্ষিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে প্রায় ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়। জ্বালানি আমদানি ব্যয়, উৎপাদন খরচ ও ভর্তুকির চাপ কমানোর যুক্তিতে এই মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া দরকার বলে জানায় পিডিবি। তবে প্রস্তাব ‍যদি কার্যকর হয় তাহলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

প্রস্তাব অনুযায়ী, আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৬৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

তবে ব্যবসায়ী প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তি ও অংশীজনদের অধিকাংশ এই ক্রান্তিকালে বিদ্যুতের দাম না বাড়াতে বিইআরসিকে সতর্ক করেছেন। তারা বলেন, বিদ্যুৎ খাতের লুটপাটের দায় গ্রাহকের কাঁধে চাপানো হচ্ছে। তাই উল্টো দাম কমাতে শুনানি করা উচিত। এছাড়া নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের বাজারে বিদ্যুতের দাম বাড়লে তার বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে এবং উদ্যোক্তারাও উৎপাদন খাতে পিছিয়ে পড়বেন।

এদিকে বিইআরসি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর পরবর্তী গণশুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

এএন

Link copied!