ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লবীতে রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৪:০০ পিএম

পল্লবীতে রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে বলে।  বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

দেশে শান্তি আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে যারা পালিয়ে ছিল, তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। সে যদি নিজে বলে ফিরে আসবে সেটাতো ভালো। আমরা চাই তিনি এসে মামলার মুখোমুখি হোন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে যদি আদালতের নিষেধাজ্ঞা থাকে তাহলে গণমাধ্যমের উচিত সেটা মান্য করা।

এএন

Link copied!