ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদযাত্রার ট্রেনে ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৯:৩২ এএম

ঈদযাত্রার ট্রেনে ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

সোমবার বিক্রি করা হচ্ছে ফিরতি যাত্রার শেষ দিন অর্থাৎ আগামী ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ফিরতি যাত্রার জন্য গত ২১ মে দেওয়া হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে দেওয়া হয়েছে ১ জুনের টিকিট, ২৩ মে দেওয়া হয়েছে ২ জুনের টিকিট এবং ২৪ মে বিক্রি করা হয়েছে ৩ জুনের টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের এই বিশেষ সময়ে কেনা ফিরতি টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে বা রিফান্ড করতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী অনলাইনে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ও তথ্য টিকিট কেনার সময়ই উল্লেখ করতে হবে।

জেএইচআর

Link copied!