ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১০:৩২ এএম

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

এর আগে গেল ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটির তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সেদিন এ জেড এম জাহিদ হোসেন বলেন, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আগামীকালের (রোববার) কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করছে দলটি।

বিআরইউ

Link copied!