ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফখরুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:০৪ এএম

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফখরুল

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন। রাত ২টা ২০ মিনিটে জাহিদ হোসেন জানিয়েছেন এখন ভালো আছেন।

এর আগে, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।

জেএইচআর

Link copied!