ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কী কারণে চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১২:০৪ পিএম

কী কারণে চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা?

জাতীয় নাগরিক পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল আজ চীন সফরে যাচ্ছেন। 

মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন।

মঙ্গলবার সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিনিধি দলে থাকছেন— দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিককে জানান, আজ রাতে পাঁচ দিনের জন্য এনসিপির আট সদস্যের একটি টিম চীন যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

চীন সফর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইএইচ/জেএইচআর

 

Link copied!