ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সারজিস আলম

এনসিপির মার্কা শাপলাই হতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৭ পিএম

এনসিপির মার্কা শাপলাই হতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কনো অপশন নেই। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে এই তরুণ নেতা বলেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনও প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?

নির্বাচন কিভাবে হবে সেটাও দেখে নেওয়ার কথা জানিয়ে সারজিস আলম বলেন, সকল ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোন আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই। নাহলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।

জেএইচআর

Link copied!