ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫৯ লাখ টাকার অবৈধ সিগারেট ও প্রাইভেটকার জব্দ, আটক ১

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:২৪ পিএম

৫৯ লাখ টাকার অবৈধ সিগারেট ও প্রাইভেটকার জব্দ, আটক ১

রাঙামাটির কাপ্তাইয়ে গোপন তথ্যের ভিত্তিতে ৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্-এর নির্দেশে নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল এবং ১টি প্রাইভেটকার (টয়োটা করলা) জব্দ করা হয়। 

অভিযানে আটক হয়েছেন মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪)। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ঊনষাট লক্ষ এগারো হাজার টাকা।

আটককৃত আসামী, জব্দকৃত মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে কাপ্তাই থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

ইএইচ

Link copied!