আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫, ০৪:৩৪ পিএম
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।
রোববার বিকেলে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার হওয়া বিএম মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য।
জেএইচআর