ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মিরপুরে গুদামে আগুন

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১২:১২ পিএম

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে বিএনপি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ আখ্যায়িত করে রুহুল কবির রিজভী একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কের ওই কারখানা ভবন এবং রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে আয়োজিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কারখানার পাশের রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল অত্যন্ত প্রাণঘাতী।

জেএইচআর

Link copied!