ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে লড়বেন শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২৫, ০৮:১৩ পিএম

জামায়াত আমিরের সঙ্গে লড়বেন শফিকুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৫-এ জমে উঠছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীর নাম ঘোষণা করেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছে যে, তাদের শীর্ষ নেতা ও আমির ডা. শফিকুর রহমান এবার এই আসন থেকে নির্বাচন করবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই দলের এই শীর্ষস্থানীয় প্রার্থীর লড়াইয়ে ঢাকা-১৫ আসনটি হতে পারে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি। মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে ভোট টানার প্রতিযোগিতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

এ দিন বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইএইচ

Link copied!