ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০২:২৪ পিএম

লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য শিগগিরই লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। ঢাকার কাতার দূতাবাস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় চীনের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম সিসিইউতে পৌঁছে তার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন। দলের নেতৃত্বে রয়েছেন ডা. Cai Jianfang। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি সিসিইউতে রয়েছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় এবং নিউমোনিয়া ও অন্যান্য জটিলতার চিকিৎসা চলমান।

জেএইচআর

Link copied!