ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী-হাদিসহ ৫ জনের ছবি

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৪২ পিএম

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী-হাদিসহ ৫ জনের ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির ছবি টানিয়ে কর্মসূচি পালন করেছে এনসিপি। 

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। 

মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির ছবি নিয়ে এই কর্মসূচি পালন করে দলটি।

এ সময় আরিফ সোহেল বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণই আবার সংগ্রাম গড়ে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ শিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি করে ধানমন্ডি বত্রিশে গিয়েছি। এই র‍্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এই ধরনের কর্মসূচি সামনেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।’

ইএইচ

Link copied!