ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের পথে রওনা হয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:০৫ এএম

দেশের পথে রওনা হয়েছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রথম তিন দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

তারেক রহমান তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছেন।

প্রথম দিন (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর)

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জ্যেষ্ঠ নেতারা তাঁকে স্বাগত জানাবেন। এরপর তিনি সরাসরি ৩০০ ফিট সংলগ্ন সংবর্ধনাস্থলে যাবেন এবং সেখানে অপেক্ষমাণ নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

দ্বিতীয় দিন (শুক্রবার, ২৬ ডিসেম্বর)

জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তৃতীয় দিন (শনিবার, ২৭ ডিসেম্বর)

এদিন তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ এবং ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং শ্যামলী পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন তিনি। এদিন আরও একটি বিশেষ কর্মসূচি রয়েছে যা পরবর্তীতে জানানো হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রবল আবেগ ও উদ্দীপনা কাজ করছে। সাধারণ মানুষের মাঝেও এই সফরকে কেন্দ্র করে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।

ইএইচ

Link copied!