ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
মির্জা আব্বাস

আমাদের অবশ্যই চাঁদাবাজি দূর করতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৭ পিএম

আমাদের অবশ্যই চাঁদাবাজি দূর করতে হবে
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি আমার এলাকার জন্য সার্বিক গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করবো। তাছাড়া, আমাদের অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দূর করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার অংশ হিসেবে শান্তিবাগ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। 

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, ততবারই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করেছি। শুধু আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন করতে পারিনি।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থী নিরাশ হয়ে নির্বাচনে দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।

এর আগে সকালে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাস।

এএন

Link copied!