ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ড. মঈন খান

কষ্ট করে একদিন ভোট দিন, পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবা করব

তারেক পাঠান, পলাশ

তারেক পাঠান, পলাশ

জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৩ পিএম

কষ্ট করে একদিন ভোট দিন, পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবা করব

বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপি। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিন, পরবর্তী ৫ বছর আপনাদের সেবা করব। আমরা আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের মতো হালুয়া-রুটির রাজনীতি বিএনপি করে না, কোনো দিন করবেও না। বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। বিএনপি আদর্শের রাজনীতি করে। 

রোববার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে ড. মঈন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ ছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে ড. মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

ইএইচ

Link copied!